ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সড়ক দুর্ঘটনায় গণকণ্ঠের সাংবাদিক রবিউল ইসলাম সিয়াম আহত, চলছে অপারেশনের প্রস্তুতি

দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রবিউল ইসলাম সিয়াম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত ৬ মার্চ ২০২৬, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে একটি অটোরিকশা দুর্ঘটনায় তিনি গাড়ির নিচে চাপা পড়েন।
দুর্ঘটনায় তার বাম পায়ের গোড়ালির হাড় ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার ভাঙা হাড়ে (এক পাশে প্লেট ও আরেক পাশে নাট) পড়ানো হবে অপারেশন আগামীকাল বুধবার (১৫ এপ্রিল) সকালে অপারেশন হবে।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং অপারেশনের প্রস্তুতি চলছে। এদিকে নিজের সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “অপারেশন সফলভাবে সম্পন্ন হয়ে যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি—এই কামনায় সবার কাছে দোয়া চাই।”
তিনি আরও সবার সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন।
স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ট্যাগ:

আপডেট সময়: ০৮:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬