ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন সেঁজুতি হোসাইন

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দলটিতে যোগ দিয়েছেন ঢাকা জেলা উত্তর এনসিপির যুবশক্তির সাবেক আহ্বায়ক সেঁজুতি হোসাইন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সেঁজুতি হোসাইন। পরে উপস্থিত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে দলে স্বাগত জানান।

যোগদান শেষে সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দলের হাতকে আরও শক্তিশালী করতে এবং জনগণের স্বার্থে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। জুলাই আন্দোলনের যোদ্ধাসহ যারা বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং দলে যোগ দিতে চান, তাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে।”

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করতে বিএনপি সবসময় নতুন ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপডেট সময়: ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬