ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ,সমাধানের লক্ষ্যে হটলাইন চালু ও মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা

সাম্প্রতিক সময়ে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে অন্যান্য মাসের তুলনায় জুন (২০২৬) মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের এই ভোগান্তির চিত্র উঠে আসার পর বিষয়টি আমলে নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

​আজ বুধবার (১ জুলাই ২০২৬) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারিকৃত এক বিশেষ বিজ্ঞপ্তিতে গ্রাহক হয়রানি লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই যেন সাধারণ গ্রাহকরা হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

​একই সাথে অতিরিক্ত বা অস্বাভাবিক বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি বা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় সেলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে বেশ কয়েকটি হটলাইন ও কল সেন্টার নম্বর চালু করা হয়েছে।

​অভিযোগ জানানোর হটলাইন নম্বরসমূহ:

​বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯

​বিপিডিবি (BPDB) কল সেন্টার: ১৬২০০

​পল্লী বিদ্যুতায়ন বোর্ড (REB) কল সেন্টার: ১৬৮৯৯

​ডিপিডিসি (DPDC) কল সেন্টার: ১৬১১৬

​ডেসকো (DESCO) কল সেন্টার: ১৬১২০

​নেসকো (NESCO) কল সেন্টার: ১৬৬০৩

​ওজোপাডিকো (WZPDCL) কল সেন্টার: ১৬১১৭

​মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে, অতিরিক্ত বা অসঙ্গতিপূর্ণ বিলের ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে সরাসরি উপরোক্ত হটলাইন নম্বরে অথবা নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য। কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এসব অভিযোগ নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৬:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬