ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার প্রতিবাদে আশুলিয়ায় বিএনপি’র পথসভা অনুষ্ঠিত

তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের আহ্বান জানিয়ে আশুলিয়ায় পথসভা ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নবীনগর এলাকায় জয় রেস্তোরাঁর সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করেন। শোডাউনটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তৈরি পোশাকশিল্পের পরিবেশ স্বাভাবিক রাখা এবং কারখানায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৯:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬