ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানার মুখে ‘ভিআইপি’ ও ‘বন্ধু’ বেকারি ​

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০২:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 154

সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং ভোক্তা অধিকার সুনিশ্চিত করতে ঢাকার ধামরাইয়ে এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ১৪(জুলাই) দুপুরের দিকে উপজেলার ছোট চন্দ্রাইল এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং সংরক্ষণের অপরাধে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ছোট চন্দ্রাইলের সুপরিচিত ভিআইপি বেকারিকে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালীন দেখা যায়, উপজেলার বেশ সুপরিচিত ‘ভি আই পি বেকারি’ এবং ‘বন্ধু বেকারি’ অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটিসহ বিভিন্ন মুখরোচক খাদ্যপণ্য তৈরি করছিল। কারখানার ভেতরে যেখানে খাবার তৈরি হচ্ছিল, সেখানকার পরিবেশ ছিল চরম নোংরা ও অস্বাস্থ্যকর। এছাড়া উৎপাদিত পণ্যগুলো যেভাবে সংরক্ষণ করা হচ্ছিল, তাও ছিল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব অনিয়ম হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ‘ভি আই পি বেকারি’-কে পঞ্চাশ হাজার টাকা এবং ‘বন্ধু বেকারি’-কে বিশ হাজার টাকা জরিমানা প্রদান করে। একই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়।

এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন। এ সময় তিনি সাংবাদিকদের জানান যে, জনস্বাস্থ্যের সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তিনি স্থানীয় সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, জনস্বার্থে ধামরাই প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রশাসনের এমন কঠোর ও দায়িত্বশীল ভূমিকার পর স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মাঝে স্বস্তি প্রকাশ পেয়েছে এবং তারা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগ:

ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানার মুখে ‘ভিআইপি’ ও ‘বন্ধু’ বেকারি ​

আপডেট সময়: ০২:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬