ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ​

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৪:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 72

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর, ধামরাই, ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ধামরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার নির্বাহী অফিসার জনাব মো: আল মামুন। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা ধামরাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা ও মৎস্যজীবীদের পাশাপাশি স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের আমিরাতের চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা নিয়ে আলোকপাত করেন এবং মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি ও সরকারের বিভিন্ন সহযোগিতামূলক পদক্ষেপের কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তিন দিনব্যাপী এই জাতীয় মৎস্য পক্ষ পালনের মাধ্যমে ধামরাইয়ে মৎস্য চাষের সম্প্রসারণ এবং মৎস্যজীবীদের আরও উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগ:

ধামরাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ​

আপডেট সময়: ০৪:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬