ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ১১:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 126

দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে একটি করে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

​শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

​ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে কেন্দ্র করে দুপুর থেকেই ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী মানুষের সরব উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ম্যাচটির শুভ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​এদিকে টানটান উত্তেজনাকর এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠ ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি ও তৎপরতা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খেলা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও দর্শকরা।

ট্যাগ:

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময়: ১১:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬