ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা জেলা ডিবি-উত্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স গত ২৫ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল ওরফে বুস সোহেল (৪০), মো. শাহিন গাজী (৩০), মো. সুমন মিয়া (৩৩) ও সিদ্দিক (৩৬)। তাঁরা সাভারের আমিনবাজার এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে। তাঁদের স্থায়ী ঠিকানা ঢাকা, খুলনা, জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন এলাকায়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গোডাউনে চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধ-সংক্রান্ত পূর্ববর্তী রেকর্ড পর্যালোচনায় মো. সোহেল ওরফে বুস সোহেলের বিরুদ্ধে মাদক ও চুরিসহ পাঁচটি মামলা এবং মো. শাহিন গাজীর বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা মামলা নম্বর ৮১, তারিখ ২৩ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় গ্রেপ্তার ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

চুরির এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৭:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬