ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের উপর হামলার ঘটনায় জাতির কাছে বিচার দিলাম : নাসিরুদ্দীন পাটোয়ারী

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের ওপর ছাত্রদল ও মির্জা আব্বাসের বাহিনীর হামলায় আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে এসবের বিচার করবেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি মিলনায়তনে দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে—দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন। এমনকি তিনি তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারেরও দাবি জানান।

ট্যাগ:

আপডেট সময়: ০৭:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬