ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ব্যবস্থা করা হবে : তারেক রহমান

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সকাল ১০টা থেকে নগরীর রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশো শিক্ষার্থী অংশ নিয়েছেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শুনতে এই আয়োজন বলে জানিয়েছে বিএনপি।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা আছে। এটা কাটাতে একটা কাজ করতে হবে- তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়। পানি তো কোথাও যেতে হবে। তাই দরকার খাল খনন। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব।

দলীয় সূত্র জানায়, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক ভাবনা বিনিময়ের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনি প্রচার যাত্রা শুরুর আগেও একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান। মতবিনিময় সভা শেষে তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।

ট্যাগ:

আপডেট সময়: ০৯:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬