ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইমার্জেন্সি বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন।
তিনি জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না’র শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
তানভীর ইসলাম আরও জানান, বর্তমানে তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আজ শনিবার আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।
ট্যাগ:

আপডেট সময়: ১০:৪০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬