ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ার বাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি এবং এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

যদিও ছুটির ধারাবাহিকতা সামঞ্জস্য করতে আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।

ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ট্যাগ:

দুর্গাপূজা উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ার বাজার

আপডেট সময়: ১১:২১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬