ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় এসআরবির কর্মকর্তা নি/হ/ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন নিহত হয়েছেন।

রোববার (৩ অক্টোবর) রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৪৬) বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবির-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তবাগ গ্রামের মৃত নুরুদ্দীন আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন এসআরবির সদস্যরা। একটি কাভার্ডভ্যান তল্লাশি করছিলেন নিহত মো. আলমগীর হোসেনসহ কয়েকজন। এসময় এসআরবির সদস্যরা আরেকটি ট্রাককে থামার সংকেত দিলে মহাসড়কে ঘুরিয়ে পালানোর চেষ্টার সময় কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকে ধাক্কা লাগে। এতে এসআরবি উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গুরুতর আহত হন।

ট্যাগ:

দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় এসআরবির কর্মকর্তা নি/হ/ত

আপডেট সময়: ১২:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬