ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পুলিশকে সঙ্গে নিয়ে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে উত্তেজনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, উচ্ছেদ অভিযান শুরুর পর একপর্যায়ে হকার ও সিটি করপোরেশনের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একটি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে, সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কিছু সময় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

এদিকে, ঘটনার পর ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনাটিতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সংঘর্ষ ও অগ্নিসংযোগের মতো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ:

আপডেট সময়: ০৫:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬