
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই ছুটি ভোগ করবে। একই সময়ে ছুটি থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টানা ৭ দিনের ছুটি পাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় প্রাথমিকের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন ছুটি কাটানোর সুযোগ পাবে।
রিপোর্টারের নাম 













