ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা থেকে নির্মাণ শ্রমিকের মৃ/ত/দে/হ উদ্ধার

রাজধানীর ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে আব্দুস সালাম শেখ (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আব্দুস সালামের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার দত্তকান্দা গ্রামে। তিনি ডেমরার বাদশা মিয়া রোডের ‘ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ’ নামের ওই নির্মাণাধীন ভবনেই বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আহসান হাবীব জানান, খবর পেয়ে ডেমরার জজবাড়ী বাদশা মিয়া রোড সংলগ্ন মুসলিম নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে আব্দুস সালামের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ১১:৩৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬