ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. হুমায়ুন কবিরকে সভাপতি এবং মো. জসিম উদ্দীনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে এড. আব্দুল মোমেন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মো. গোলাম আজম সৈকতকে সিনিয়র সহ-সভাপতি, এবাদুল হক পারভেজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. ছালাউদ্দিনকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব. আব্দুল খালেক হাওলাদার, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান সহ উপদেষ্টামন্ডলী অত্র কমিটি অনুমোদন করেন।

নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬