
গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামী ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমূদিনী (টাঙ্গাইল) পর্যন্ত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর ফলে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সকল শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাই-ইন কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 












