ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রিভলবার ভেবে অভিযান, শেষে মিলল লাইটার; কর্ণফুলীতে আটক ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে আগ্নেয়াস্ত্র হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। তবে অভিযানের পর উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করে দেখা যায়, সেটি আসলে রিভলবার আকৃতির একটি শৌখিন লাইটার।

রোববার (২৮ জুন) বিকেলে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চরলক্ষ্যা এলাকার মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন হৃদয় (১৯)।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে আগ্নেয়াস্ত্র কেনাবেচার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে রিভলবার সদৃশ একটি বস্তু উদ্ধার করা হলেও পরে সেটি ধাতব নির্মিত, চীনে তৈরি একটি পুনর্ব্যবহারযোগ্য বিউটেন গ্যাসচালিত লাইটার বলে নিশ্চিত হওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া লাইটারটি দেখতে অনেকটা কোল্ট পাইথন ৩৫৭ ম্যাগনাম রিভলবারের আদলে তৈরি। এ ধরনের রেপ্লিকা লাইটার দেশি-বিদেশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শৌখিন পণ্য হিসেবে বিক্রি হয়ে থাকে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া লাইটারটিকে আগ্নেয়াস্ত্র হিসেবে পরিচয় দিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রতারণার উদ্দেশ্যে অস্ত্রের আদলে তৈরি বস্তু ব্যবহারের অভিযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।

ট্যাগ:

রিভলবার ভেবে অভিযান, শেষে মিলল লাইটার; কর্ণফুলীতে আটক ৪

আপডেট সময়: ১২:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬