ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী পালিয়ে যান। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রোববার (২৮ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার জামতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এবং এসআই হারুনর রশীদসহ পুলিশের একটি দল জামতলা মোড়ে ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে গোডাউন তল্লাশি করে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, জব্দকৃত বাসমতি চালগুলো পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। জব্দ করা চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত চাল আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ:

আপডেট সময়: ০৫:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬