ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​ধামরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত, লক্ষ্য ৬৩ হাজার শিশু

ঢাকার ধামরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভার আয়োজন করা হয়। জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি গৃহীত হয়েছে।

​​ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর আল মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন। সভায় ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা এবং ক্যাম্পেইনের মূল পরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডা. আকিব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,​ডা. মো. আহমেদুল হক তিতাস, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,​আব্দুল্লাহ আল মামুন রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,​ডা. মোহাম্মদ ইব্রাহিম, জুনিয়র কনসালটেন্ট,​দেবাশীষ সানা, ওসি (অপারেশন), ধামরাই থানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা জানান, এবারের ক্যাম্পেইনে ধামরাই উপজেলার ১ থেকে ৫ বছর বয়সী মোট ৫৬ হাজার ৪৫৬ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ২০০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ৩৮৫টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা হবে। কোনো শিশু যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোকেও বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

​উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনটি সফল করতে ইতিমধ্যেই ধামরাইয়ের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, ধর্মীয় উপাসনালয় এবং জনবহুল মোড়ে মাইকিং করে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এছাড়াও মাঠপর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-মামুন বলেন, “শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অন্ধত্ব প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

​সভাপতির বক্তব্যে ডা. মনজুর আল মুর্শেদ চৌধুরী বলেন, “স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় ধামরাইয়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। আমরা প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ক্যাপসুল ও প্রয়োজনীয় লজিস্টিকস সরবরাহ নিশ্চিত করেছি।” তিনি অভিভাবক ও মায়েদের নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ:

আপডেট সময়: ০১:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬