ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

ঢাকার ধামরাইয়ে আগামীকাল বৃহস্পতিবার জরুরি বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ৮:০০ ঘটিকা থেকে শুরু করে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত ধামরাই উপকেন্দ্রের একটি প্রধান ফিডারের আওতাধীন বিশাল এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে।

​ধামরাই উপকেন্দ্রের DH-7G ফিডারের অধীনে থাকা— শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, ভারারিয়া এবং হাটিপাড়াসহ সংলগ্ন এলাকাগুলোতে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

​পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে লাইনের ওপর ঝুলে থাকা গাছপালা, ডালপালা এবং লতাপাতা কর্তন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। একই সাথে ধামরাই উপকেন্দ্রের আওতাধীন লাইনের জরুরি কারিগরি ও বার্ষিক রক্ষণাবেক্ষণ (Maintenance) কাজ সম্পন্ন করার স্বার্থেই মূলত এই সাময়িক শাটডাউন নেওয়া হচ্ছে।

​ধামরাই জোনাল অফিসের কর্মকর্তা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার কারণে গ্রাহকদের যেন হুট করে কোনো সমস্যায় পড়তে না হয়, সেজন্য আগে থেকেই পুরো এলাকায় মাইকিং করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার (SMS) মাধ্যমেও বিষয়টি অবগত করা হয়েছে। যেন স্থানীয় বাসিন্দারা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে পারেন।

​দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (ধামরাই জোনাল অফিস) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সাথে কাজ দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ চালু করার আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ১০:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬