
শীতকাল এলেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে শুরু করে। বিশেষ করে জানুয়ারি মাসকে বাংলাদেশের সবচেয়ে শীতল সময় ধরা হয়। চলতি শীতেও কুয়াশা ও ঠান্ডার তীব্রতায় জনজীবন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তরের জানায়, দেশের ৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিন পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।
রিপোর্টারের নাম 















