ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন রাকিব ও সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঢাকা জেলা উত্তর শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আলমগীর হোসেন রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুদ্দীন আহমেদ।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) জেলা উত্তর শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির-এর সভাপতি মুস্তাফিজুর রহমান এবং ঢাকা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি হাফেজ ফয়জুল ইসলাম।
সমাবেশ শেষে নবমনোনীত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ নতুন কমিটির সফলতা কামনা করে সর্বস্তরের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।
ট্যাগ:

আপডেট সময়: ০৯:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬