ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ৭৯ জন ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখবো : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বলেছেন, বিরোধী দলের ৭৯ সংসদ সদস্য নিয়ে সরকারি দলের ২১১ সংসদ সদস্যকে তীরের মতো সোজা রাখার চেষ্টা চালাবেন।
তিনি কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে এ মন্তব্য করেন। তিনি বলেন, চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে মোট ৭৯ জন। আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। আমরা ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব। সেটা সংসদের ভেতরে হোক, বাইরে হোক।
আমির হামজা আরও বলেন, আমাদের কাছে দল-বেদল, ধর্ম-অধর্ম না। মানুষ হলেই তার প্রতি আমি হিসাব রাখব আমার দল বা অন্যের দল যা করেছে, সেটা বৈধ কিনা দেখব। চাঁদাবাজি আমাদের দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের করলে ধরা লাগবে, এটা ন্যায়বিচার নয়।
ট্যাগ:

আমরা ৭৯ জন ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখবো : আমির হামজা

আপডেট সময়: ০১:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬