
নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, ‘নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দু:খ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’
তিনি আরও লিখেছেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’
রিপোর্টারের নাম 















