ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন তারেক রহমান

বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পর ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বসতে যাচ্ছেন দেশের সর্বোচ্চ পদে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার বিকেলে নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। এর মাধ্যমে তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ। এর পর একে একে শেখ মুজিবুর রহমান, মুহাম্মদ মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা। এর মধ্যে বেগম খালেদা জিয়া দু’বার এবং শেখ হাসিনা ৫ বার (তিনটি বিতর্কিত নির্বাচন) প্রধানমন্ত্রী হন।
অথচ এই তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় গ্রেফতার, অবর্ণনীয় নির্যাতন চালায় ১/১১’র সরকার। নির্বাসনে যেতে বাধ্য করা হয় দেশের মাটি ও মানুষের কাছ থেকে। ১/১১’র আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে দীর্ঘ ১৭ বছর সুদূর লন্ডনে নির্বাসিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২৪’র ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী সরকার পতনের পর গতবছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে ৫ দিনের মাথায় হারান মা বেগম খালেদা জিয়াকে। সেই শোক মাথায় নিয়েই নামতে হয়েছে ভোট যুদ্ধে। প্রথমবারের মতো দুটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচিত হয়েছেন। তার দল বিএনপিও পেয়েছে সংখ্যাগরিষ্ঠতা। ফলে নিশ্চিতভাবেই তিনি হতে যাচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী।
ট্যাগ:

আপডেট সময়: ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬