
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় নিজ বাবাকে দেশীয় ধারালো অ/স্ত্র দিয়ে কু/পি/য়ে হ/ত্যা/র অভিযোগ উঠেছে ছেলে সাহাবুল ইসলামের বিরুদ্ধে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এই ম/র্মা/ন্তি/ক হ/ত্যা/কা/ণ্ডে/র ঘটনা ঘটে। ঘটনার পর ঘা/ত/ক সাহাবুল নিজেই সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
নিহত ব্যক্তির নাম হাবেল শেখ ওরফে হাবেল উদ্দিন। তিনি ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হাবেল উদ্দিন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছেলে সাহাবুল ইসলাম ঘরে ঢুকে ধারালো অ/স্ত্র দিয়ে বাবাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই হাবেল উদ্দিনের মৃ/ ত্যু হয়। পরে সাহাবুল সরাসরি থানায় গিয়ে পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেন।
রিপোর্টারের নাম 













