ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডিগবাজি

জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে জোটে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
এর আগে, সকালে ইসলামী আন্দোলনের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, তারা চূড়ান্তভাবে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে থাকবেন না।
তিনি বলেন, আমরা যেই উদ্দেশ্যে এক হয়েছিলাম, বাকি ১০ দল সে কথা রাখেনি। বিশেষ করে ওয়ান বক্স ভোটের নীতি ইসলামী আন্দোলনের প্রস্তাব হলেও একটি বিশেষ দল একক কর্তৃত্ব দেখাচ্ছে। তাই আমরা আমাদের মতো চলতে চাই।
ট্যাগ:

আপডেট সময়: ০৪:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬