
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৪) ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)। এরপর আসামি মরদেহ ফেলে রেখে দ্রুত অবস্থান পরিবর্তন করে একটি মসজিদের সামনের পুকুরে নেমে গোসল করেন।
অপরাধের চিহ্ন মুছে ফেলার চেষ্টার অংশ হিসেবেই তিনি গোসল করেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় আসামির দেওয়া তথ্য অনুযায়ী তাজমিনের ব্যবহৃত আইফোনটিও উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
প্রাথমিকভাবে ধারণা করা গেছে, অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষষের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 













