ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন

গুরুতর শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরে দাড়িঁয়েছেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেল জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন স্পিকার।

এদিকে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন স্পিকার। আর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তবে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে।

ট্যাগ:

পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন

আপডেট সময়: ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬