ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার প্রধান আসামি চাচি গ্রেফতার

নরসিংদীর মাধবদীতে দুই মাসের এক শিশুর পা মুচড়ে দেয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি চাচী ফারজানা আক্তার লতাকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

শুক্রবার, ১৭ জুলাই রাতে নরসিংদীর আলীজন জুট মিলস এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-৩ নরসিংদীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফারজানা আক্তারকে গ্রেপ্তার করে।

সম্প্রতি নরসিংদীর মাধবদী থানাধীন একটি দুই মাস বয়সী শিশুর পায়ে গুরুতর আঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি রত্না বেগম ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দিয়ে দৌড়ে চলে যায়। পরে শিশুটির মা কান্না শুনে দৌড়ে এসে অস্বাভাবিকভাবে শিশুটিকে কান্না করতে দেখেন।

ভিডিওটি দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আসামিকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালাতে থাকে।

র‍্যাব জানায়, তদন্তে আসামির অবস্থান শনাক্ত হওয়ার পর রূপগঞ্জে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ০১:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬