ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাড়পত্রহীন শোভা ব্যাটারিতে ভ্রাম্যমাণ আদালতের হানা, ১ লাখ টাকা জরিমানা

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 52

পরিবেশগত ছাড়পত্র ও বিএসটিআই (BSTI)-এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় ঢাকার ধামরাইয়ে ‘শোভা ব্যাটারি ফ্যাক্টরি’কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।

​শনিবার ১১ (জুলাই) সকালে ​ধামরাই উপজেলার ধামরাই এলাকায় অবস্থিত শোভা ব্যাটারি ফ্যাক্টরিটিতে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন।

অভিযান চলাকালীন ফ্যাক্টরির ভেতরে তল্লাশি চালিয়ে দেখা যায়, ব্যাটারি উৎপাদনের মতো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয়,​পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মান নিয়ন্ত্রণ সংক্রান্ত অনুমোদন ​এর কোনোটিই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে ছিল না। আইন ও বিধিমালা লংঘন করে দীর্ঘদিন ধরে কারখানাটি সচল রাখা হয়েছিল।

​অনুমোদনহীন ও অবৈধভাবে কারখানা পরিচালনার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শোভা ব্যাটারি ফ্যাক্টরিকে ১ লাখ টাকা অর্থদণ্ড (জরিমানা) প্রদান করা হয়। একই সাথে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কার্যক্রম না চালানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন সংবাদমাধ্যমকে জানান, ​”পরিবেশের ক্ষতি রোধ এবং শিল্পকারখানায় আইন ও বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের প্রচলিত আইন ও অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে ধামরাই অঞ্চলের অন্যান্য কারখানাগুলোর ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে। আইন অমান্যকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামীতেও এমন জিরো-টলারেন্স নীতি বজায় থাকবে।

​এই অভিযানের মাধ্যমে ধামরাইয়ের অন্যান্য শিল্পকারখানাগুলোর প্রতি একটি কঠোর বার্তা দেওয়া হলো যেন তারা দ্রুত তাদের পরিবেশ ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত লাইসেন্স নবায়ন বা সংগ্রহ করে নেয়।

ট্যাগ:

ছাড়পত্রহীন শোভা ব্যাটারিতে ভ্রাম্যমাণ আদালতের হানা, ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ০২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬