ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে আটক 

ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে শ্রমিক কল্যাণের নামে টাকা উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকরা হলেন, মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা গত প্রায় ১০ দিনেরও বেশি সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে টাকা আদায় করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান পরিচালনা করে।

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেন বলেন, “পরিবহন থেকে টাকা উত্তোলনের সময় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তারা কী কারণে টাকা উত্তোলন করছিল, তা জানতে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। তদন্তে অবৈধভাবে টাকা উত্তোলনের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপডেট সময়: ০১:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬