ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।

নিহতের নাম ওলিউল্লাহ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

নিহতের বাবা জানান, রোববার বিকেল ৪টার দিকে ওলিউল্লাহ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে সোমবার সকালে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা সেটি ওলিউল্লাহর মরদেহ হিসেবে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, ওলিউল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ জাঙ্গালিয়া এলাকায় ফেলে রাখা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

আপডেট সময়: ০৭:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬