ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলো না সরকার

 বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার কথা থাকলেও এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা প্রতি লিটার, অকটেন ১২০ টাকা প্রতি লিটার, পেট্রোল ১১৬ টাকা প্রতি লিটার এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার অপরিবর্তিত রাখা হয়েছে।
ট্যাগ:

জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলো না সরকার

আপডেট সময়: ০৯:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬