ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো পোশাকেই থাকতে চান অধিকাংশ পুলিশ সদস্য

ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের ভূমিকার কারণে বৃহৎ এই বাহিনীর পোশাক পরিবর্তনের দাবি ওঠে। পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করে গত বছরের নভেম্বরে চালু হয় পুলিশের নতুন পোশাক। কিন্তু আয়রন কালারের শার্ট আর কফি কালারের প্যান্ট পরতে চাচ্ছেন না অধিকাংশ পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তর থেকে পরিচালিত জরিপে ৯৬ দশমিক ৫৭ শতাংশ পুলিশ সদস্য পুরোনো পোশাকে ফিরে যাওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন। গত সোমবার পুলিশের সব ইউনিট থেকে এ মতামত নেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ জরিপে অংশ নিয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৪১ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে মাত্র ৯১১ জন পরিবর্তিত পোশাকে থাকতে চান, যা শতকরা হিসাবে শূন্য দশমিক ৮৪ ভাগ। আর বর্তমান এবং পূর্বের পোশাক বাদ দিয়ে নতুন পোশাক চেয়েছেন ২ হাজার ৮১৭ জন (২.৫৯ শতাংশ)। বাকি ১ লাখ ৪ হাজার ৯১৩ জন (৯৬.৫৭ শতাংশ) পুরোনো পোশাকে থাকতে চান।
ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, অনেক জায়গায় এসেছে, মানের কারণে পোশাক পরিবর্তনের মতামত দিয়েছেন পুলিশ সদস্যরা। এটা ঠিক নয়। মূলত ভিজিবিলিটির কারণে নতুন পোশাকটা পুলিশ সদস্যরা পছন্দ করছেন না।
তিনি বলেন, পুলিশের নতুন মহাপরিদর্শক দায়িত্ব গ্রহণের পর নতুন পোশাক নিয়ে অসন্তোষের কথা জানায় পুলিশের দুই সংগঠন। সাধারণ পুলিশ সদস্যদের পক্ষ থেকেও পোশাক নিয়ে সমালোচনা প্রকাশ্যে আসে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক পোশাক বিষয়ে বাহিনীর সদস্যদের মধ্যে জনমত যাচাইয়ের নির্দেশ দেন। সেভাবেই পুলিশের সব ইউনিট থেকে জনমত নেওয়া হয়েছে। এখন পুলিশ সদর দপ্তর থেকে এ মতামত উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে
ট্যাগ:

পুরনো পোশাকেই থাকতে চান অধিকাংশ পুলিশ সদস্য

আপডেট সময়: ০৮:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬