
ঢাকার ধামরাই উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম, সেবা প্রদানে ত্রুটি এবং নির্ধারিত নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সুয়াপুর ফিলিং স্টেশন, শ্রীরামপুর স্কয়ার হাসপাতাল এবং জসীমউদ্দীন খান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে উপজেলার সুয়াপুর ফিলিং স্টেশনে পরিমাপ ও বিপণনে অনিয়মের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্য সেবামূলক কার্যক্রমে অসঙ্গতি ও সরকারি নিয়ম লঙ্ঘনের দায়ে জসীমউদ্দীন খান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং শ্রীরামপুর স্কয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন সবসময় সতর্ক রয়েছে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান কোনো ছাড় দেওয়া হবে না। অনিয়ম রোধে ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আশরাফুল আলম 














