
৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ বন্ধু নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কাঞ্চনগামী অজ্ঞাত একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রূপগঞ্জের দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে ও আব্দুল হক ভূঁইয়া (১৬), দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫) এবং রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে শ্রাবণ মিয়া (১৯)। তারা ৩ বন্ধু মিলে পূর্বাচলে ঘুরতে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন।
রিপোর্টারের নাম 














