ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ১২:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • 85

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ অত্যন্ত আনন্দমুখর, সুন্দর এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের সুদৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৬ (অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মেলবন্ধনে একটি নিরাপদ ও উৎসবমুখর দুর্গাপূজা উপহার দেওয়ার লক্ষ্যেই মূলত এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছিল।

​ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন এবং মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। সভার শুরুতে আসন্ন এই শারদীয় উৎসবকে কেন্দ্র করে ধামরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ধামরাই মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান আতিকসহ ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধামরাই থানা পুলিশের প্রতিনিধি, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, বিভিন্ন জনপ্রতিনিধি এবং ধামরাই উপজেলার অধীন প্রতিটি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

​সভায় বক্তারা অত্যন্ত জোরালোভাবে বলেন যে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ এবং এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই এবারও ধামরাইয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে সভায় জানানো হয় যে, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের অবাধ যাতায়াত এবং দর্শনার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার সদস্য, গ্রাম পুলিশ এবং প্রতিটি পূজা মণ্ডপের নিজস্ব তরুণ স্বেচ্ছাসেবক টিম যৌথভাবে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করবে।

​এছাড়া উৎসব চলাকালীন সময়ে মণ্ডপগুলোতে যাতে কোনো প্রকার বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কড়া নির্দেশ দেওয়া হয়। একইসাথে অগ্নিকাণ্ড বা যেকোনো জরুরি দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়। সবশেষে, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ মিলেমিশে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ধামরাইয়ে দুর্গাপূজা উদযাপনের এই ধারাকে সফল ও সার্থক করে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ:

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬