
ঢাকার ধামরাই পৌরসভার ৫নং ওয়াড থানারোড দক্ষিণপাড়া দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে থাকা ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার ২৬ (সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দক্ষিণপাড়া থানা রোডসংলগ্ন গুরুত্বপূর্ণ এই ড্রেন পরিষ্কারের কার্যক্রম শুরু হয়।
পৌর প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় যুবদল নেতা শহিদুল ইসলাম সুজন ও মাসুদুর রহমান মাসুদ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর প্রশাসক আল মামুন।
দীর্ঘদিন ধরে ড্রেনটি বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। পাশাপাশি দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
ড্রেন পরিষ্কারের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ৫ নং ওয়ার্ডের দক্ষিণপাড়া থানা রোড এলাকার জলাবদ্ধতা ও দুর্গন্ধের সমস্যা কমবে।
এ বিষয় এ স্হানীয় যুবদল জননেতা শহিদুল ইসলাম সুজন বলেন,দীর্ঘদিন ধরে আমাদের এই থানা রোড দক্ষিণপাড়া ড্রেন টি অবহেলিত অবস্থায় রয়েছে, আমরা আজ পৌর প্রশাসন, স্বপ্ন ডানা পরিবার সহ আমরা একএে এর অবসানের জন্য কাজ করছি।
আশরাফুল আলম 














