ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক মানসিক রোগীর মৃত্যু

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 85

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

​সরজমিনে জানা যায়, মৃত ওই মানসিক রোগীর নাম মো. মিজানুর রহমান (৫৫)। তার পিতা ইউসুফ আলী এবং স্থায়ী ঠিকানা ফরিদপুরের নুরেহান্দা গ্রাম। তিনি দীর্ঘদিন ধরে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। গত ১৩ সেপ্টেম্বর ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘোরাঘুরি করার সময় তিনি আনসার সদস্যদের নজরে আসেন। পরবর্তীতে আনসার সদস্যরা চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে বাধা দেন। এ সময় মিজানুর রহমান জানান যে তিনি আর রাস্তায় ঘোরাঘুরি করবেন না এবং এখন সুস্থ আছেন।

​পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর তাকে পুনরায় ধামরাই সরকারি হাসপাতালের সামনে দেখতে পেয়ে আবার হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আহমেদুল হক তিতাস বলেন, পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশের উপস্থিতিতে সরকারি অ্যাম্বুলেন্সে করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:

ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক মানসিক রোগীর মৃত্যু

আপডেট সময়: ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬