ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে চীনা কারখানায় দুঃসাহসিক ডাকাতি, জিম্মি করে ৭০ লাখ টাকা লুট

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৮:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 88

ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন শিল্প কারখানায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারী বিডি কোং লি.’ নামের ওই ব্যাটারি কারখানায় গভীর রাতে হানা দিয়ে এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার ভেঙে নগদ ৭০ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় কারখানার ওই নির্দিষ্ট অংশে কোনো সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো ফুটেজ পাওয়া যায়নি।

কারখানার দায়িত্বশীল কর্মকর্তাদের বিবরণে জানা যায়, শনিবার (২০সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাসিয়ার লি পেংগুই নিজের শয়নকক্ষে বিশ্রামের জন্য যান। এই সুযোগকে কাজে লাগিয়ে মুখোশ পরিহিত অন্তত তিনজনের একটি সংঘবদ্ধ দল কারখানার পেছনের অংশের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। কারখানার পেছনের দিকটি অরক্ষিত থাকায় এবং সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় দুষ্কৃতকারীরা খুব সহজেই ভেতরে ঢোকার পথ পেয়ে যায়।

​ভবনের ভেতরে প্রবেশ করার পর তারা সরাসরি চীনা কর্মকর্তার শয়নকক্ষে হানা দেয়। এ সময় লি পেংগুইর গলায় ধারালো ছুরি ধরে তাকে জিম্মি করা হয় এবং পরে হাত-পা রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়। ভুক্তভোগী চীনা কর্মকর্তা জানান, বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে তার গলায় ছুরি ধরে লকারের চাবি দাবি করে দুর্বৃত্তরা। তিনি বাধ্য হয়ে চাবি দিলে তারা লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।

রোববার দুপুরের দিকে ঘটনার খবর পেয়ে ধামরাই থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, রাতের বেলা ওই চীনা কারখানার দোতলায় ঢুকে এক নাগরিককে জিম্মি করে টাকা লুটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীর দেওয়া তথ্য এবং পারিপা্শ্বিক আলামত বিশ্লেষণ করে কারখানার সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের জন্য পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করছে ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

ধামরাইয়ে চীনা কারখানায় দুঃসাহসিক ডাকাতি, জিম্মি করে ৭০ লাখ টাকা লুট

আপডেট সময়: ০৮:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬