ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অপ্রতিম হ/ত্যা/র প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার দ্রুত বিচার, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় কোটবাড়ি গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

ট্যাগ:

কুমিল্লায় অপ্রতিম হ/ত্যা/র প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময়: ০২:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬