ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​ধামরাই সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকার ঐতিহ্যবাহী ধামরাই সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।

আজ ২৮ জুন (রবিবার) কলেজ প্রাঙ্গণের সুবিশাল খেলার মাঠে দিনব্যাপী নান্দনিক ও বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের মার্চপাস্ট ও শারীরিক কসরত (ডিসপ্লে), যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

ধামরাই সরকারি কলেজের ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেকার আলী। তিনি তার সমাপনী বক্তব্যে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় কলেজের ক্রীড়া কমিটি, শিক্ষক মণ্ডলী এবং সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই কলেজের শিক্ষার্থীরা আগামীতে জাতীয় পর্যায়েও খেলাধুলায় অবদান রেখে কলেজের সুনাম বয়ে আনবে।”শিক্ষার্থীদের শুধু শ্রেণীকক্ষের চার দেয়ালে বন্দি থাকলে চলবে না। মেধা ও মননের পূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে নেতৃত্বদানের গুণাবলী তৈরি করে।”

দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে কলেজের ছাত্র-ছাত্রীরা যেমন খুশি তেমন সাজোসহ প্রায় ২০টিরও বেশি আকর্ষণীয় ইভেন্টে অংশ নেন। মাঠজুড়ে সাধারণ শিক্ষার্থীদের করতালি আর স্লোগানে মুখরিত ছিল পুরো কলেজ ক্যাম্পাস। বিজয়ী কৃতি খেলোয়াড়দের মেডেল, ট্রফি ও আকর্ষণীয় সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিত্ব হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাদের মধ্যে উপস্থিত ছিলেন,​মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি,​মোঃ আনোয়ার জাহিদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি,আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি,​ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি।মোঃ ফাহাদ হোসেন, আহবায়ক, ধামরাই সরকারি কলেজ ছাত্রদল,​রাহিমু রাব্বানী শশী, যুগ্ম-আহবায়ক, ধামরাই সরকারি কলেজ ছাত্রদল।

​অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তীব্র গরম উপেক্ষা করেও উৎসবের আমেজে কোনো কমতি ছিল না। সবশেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেলের দিকে ধামরাই সরকারি কলেজের এই গৌরবময় বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটে।

ট্যাগ:

আপডেট সময়: ০৭:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬