
সমাজের পিছিয়ে থাকা কিংবা বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর নজির স্থাপন করে চলেছেন ধামরাইয়ের পরিচিত মুখ ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এরই ধারাবাহিকতায়, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় দিন কাটানো ধামরাইয়ের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ার বাসিন্দা সুভাষ মজুমদারকে দেখতে তাঁর বাসভবনে ছুটে গেছেন তিনি।
সোমবার ২৬(অক্টোবর) খবর পেয়ে নাজমুল হাসান অভি স্বয়ং সুভাষ মজুমদারের বাড়িতে উপস্থিত হন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি বেশ কিছুক্ষণ অসুস্থ সুভাষ মজুমদারের পাশে সময় কাটান, তাঁর চিকিৎসার খোঁজ নেন এবং এই সংকটময় মুহূর্তে তাঁর ও তাঁর পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকার পূর্ণ আশ্বাস দেন। শুধু মৌখিক সমবেদনা জানিয়েই ক্ষান্ত থাকেননি, বরং পরিবারের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন এই রাজনৈতিক নেতা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছেন সুভাষ মজুমদার। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া এই পরিবারটির পাশে নাজমুল হাসান অভির মতো একজন নেতার হঠাৎ উপস্থিতি এবং এমন মানবিক আচরণ এক অন্যরকম সান্ত্বনা নিয়ে এসেছে। নেতার এমন সহমর্মিতা ও পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ও মানবিক হিসেবে দেখছেন সুভাষ মজুমদারের পরিবারসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক কর্মকাণ্ড কেবল একটি পরিবারকেই সাহস জোগায় না, বরং সমাজের অন্যান্য বিত্তবান ও নেতৃস্থানীয় ব্যক্তিদেরও মানুষের বিপদে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।
আশরাফুল আলম 













