ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ‘মোবাইল মনির’ গ্রেফতার।

সাভারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাভার সদর ইউনিয়নের সহ-সভাপতি মো: মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে আশুলিয়া থানার সহায়তায় সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আশরাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার মো: মনির হোসেন (৪৬) সাভার পৌরসভার উত্তর রাজাসন এলাকার বাসিন্দা মোঃ ইউনুস খানের ছেলে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, মনির হোসেনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ রাজধানীর কোতোয়ালী থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৪:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬