ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করা পুলক সরকার (২৭) এবং আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা মোঃ আলম শেখ (৪৯)।

পুলিশের দেওয়া তথ্যমতে, পুলক সরকার সাভারের সোবাহানবাগ ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃত লাল সরকার ও পূনিমা রানীর ছেলে এবং মোঃ আলম শেখ আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত বাবর আলী শেখ এবং মোছাঃ জয়নবের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইদুল ইসলাম বলেন, বুধবার রাত ৭টা ৫০ মিনিট থেকে বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিট পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৩:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬