ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এস স্যুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর ভেতরে থাকা এলপিইজি গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে আগুন ও বিস্ফোরণে ৮জনের মৃত্যুর ঘটনায় কারণ অনুসন্ধানে ৪ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎

‎সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন।

‎

‎কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুল জামান। সদস্য সচিব হিসেবে রয়েছেন সাভার অঞ্চলের জোন কমান্ডার হাফিজুর রহমান। কমিটির অন্য ২ সদস্য হলেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন এবং সংশ্লিষ্ট পরিদর্শক অলিয়ুর রহমান।

‎

‎এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ৮জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এ ছাড়া ৮ থেকে ৯টি লরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৭:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬