
শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এস স্যুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর ভেতরে থাকা এলপিইজি গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে আগুন ও বিস্ফোরণে ৮জনের মৃত্যুর ঘটনায় কারণ অনুসন্ধানে ৪ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুল জামান। সদস্য সচিব হিসেবে রয়েছেন সাভার অঞ্চলের জোন কমান্ডার হাফিজুর রহমান। কমিটির অন্য ২ সদস্য হলেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন এবং সংশ্লিষ্ট পরিদর্শক অলিয়ুর রহমান।
এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ৮জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এ ছাড়া ৮ থেকে ৯টি লরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্টাফ রিপোর্টার 











